আদালত

মানি লন্ডারিং: মোশাররফের জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন।

ওই সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিয়মিত লিভ টু আপিল করার আদেশ দিয়েছে আদালত।

বিএনপির এ নেতাকে ১৯ আগস্ট শর্তসাপেক্ষে জামিন দেয় হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুদক।

উল্লেখ, বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাত জোট সরকারের আমলে খন্দকার মোশাররফ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ওই সময় ক্ষমতার অপব্যবহার করে প্রায় সাড়ে নয় কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে এ মামলাটি করে দুদক।

পরে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেও আপিল বিভাগ তা বাতিল করে দেন। এরপর গত বছরের ১২ মার্চ গুলশানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ