আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ঐক্যের কারণেই এবার বার কাউন্সিল নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী মহিলা লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, দুইবার পরাজয়ের পর ঐক্যবদ্ধ হওয়ার কারণে এবার দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া সম্ভব হয়েছে।
শোক দিবস উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করায় এসময় দলের নেতাকর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগের এ সিনিয়র নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: