আদালত

মওদুদের আপিল শুনানি ৩ সেপ্টেম্বর

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের মামলায় অভিযোগ আমলে নেয়ার সিদ্ধান্তকে বৈধতা দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে নিয়মিত ‘লিভ টু আপিল’ করতে বিএনপি নেতা মওদুদ আহমদকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে আপিল বিভাগ।

রোববার সকালে এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ।

এর আগে গত ২৩ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বিচারিক কার্যক্রমের ওপর ৩০ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে অভিযোগ আমলে নেয়া বৈধ বলে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তাকে নিয়মিত আপিল করতেও বলা হয়েছে।

গত ২৩ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া প্রশ্নে রুল খারিজ করে দিয়ে বিচারিক আদালতে অভিযোগ আমলে নেয়া বৈধ বলে আদেশ দেন বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের ওই এ আদেশের বিরুদ্ধে আপিল করেন মওদুদ আহমদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ