আদালত

রাঙামাটিতে বিচ্ছিন্নতাবাদীসহ আটক ৩ জন রিমান্ডে

রাঙামাটিতে বিচ্ছিন্নতাবাদী রিমান্ডে
রাঙামাটিতে বিচ্ছিন্নতাবাদী রিমান্ডে

রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে আটক অং নং ইয়ং রাখাইন নামে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির একজন সদস্যসহ তিন জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার সকালে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী আক্কাস এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার পুলিশ তিন আসামিকে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় রোববার আবার শুনানির দিন ধার্য করে আদালত।

প্রসঙ্গত, বুধবার রাজস্থলী উপজেলার তাইতং পাড়ার এক বাড়ি থেকে আটক করা হয় আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং রাখাইনকে।

এ সময় তার কাছ থেকে ঘোড়া, ল্যাপটপ, ক্যামেরা, আরাকন আর্মির পোশাক উদ্ধার করা হয়। পরে শুক্রবার ওই বাড়ির দুই কেয়ারটেকার মং চু অং মারমা ও যশো অং মারমারকে আটক করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ