মতিঝিল থানার নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার সকালে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
একই মামলায় বিএনপির আরো ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মির্জা আব্বাস আদালতে না আসায় তার আইনজীবী সময় আবেদন করলে তা নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: