নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিন মেয়াদ ৬ সপ্তাহ বাড়িয়েছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজউদ্দিন ফকির।
গত ১৩ জুলাই নাশকতার তিন মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে ৬ সপ্তাহের জামিন দেয়। জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসর্মপণের নির্দেশ দেয়া হয়। ৬ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ফখরুল। সেখান থেকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: