আদালত

পেট্রোলবোমা হামলা

খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেনি আদালত

খালেদা জিয়া
খালেদা জিয়া

রাজধানীর যাত্রাবাড়িতে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার ঘটনায় দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়নি। আগামী ২ নভেম্বর অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য করেছে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।

সোমবার মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। এসব অভিযোগপত্রে খালেদা জিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

তদন্তে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এদিকে, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে অভিযোগ করেছেন আসামি পক্ষের আইনজীবী।

গত ২৩ জানুয়ারী ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে যাত্রীবাহী বাসে পেট্রোল নিক্ষেপ করে অগ্নি সংযোগের ঘটনায় ২৯ জন দগ্ধ হওয়াসহ প্রাণহানি ঘটে। এ ঘটনায় ২৪ জুনায়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ি থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।

পরে গত ৫ মে হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় আলাদা তিনটি অভিযোগপত্র দেয়া হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ