আদালত

গ্যাটকো দুর্নীতি: মোশাররফের মামলা চলতে বাধা নেই

এ কে এম মোশাররফ হোসেন
এ কে এম মোশাররফ হোসেন

গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি নেতা এ কে এম মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি স্থগিতাদেশ আদেশ তুলে নিয়েছে আদালত।

মঙ্গলবার ওই সময় জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এ রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে সাবেক এ জ্বালানি প্রতিমন্ত্রীকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

জরুরি অবস্থার সময় দুর্নীতি দমন কমিশনের করা এ মামলা বাতিল চেয়ে মোশাররফের আবেদনে সাত বছর আগে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।

দুদকের আইনজীবী খুরশীদ আলাম খান জানান, এ আদেশের ফলে নিম্ন আদালতে মোশাররফের বিরুদ্ধে মামলার কার্যক্রম চালিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকল না।

অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

এর আগে এ মামলার বৈধতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি আবেদনও হাইকোর্ট খারিজ করে দেয়। মামলার স্থগিতাদেশ তুলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদাকেও বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয় গত ৫ আগস্ট দেয়া ওই রায়ে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ