আদালত

তাজরীনের মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু

তাজরীন ট্র্যাজেডি
তাজরীন ট্র্যাজেডি

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনসহ ১৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এম কুদ্দুস জামান এ মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১ অক্টোবর দিন ঠিক করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাসহ ১৩ আসামির বিচার হবে অপরাধজনক প্রাণনাশের অভিযোগে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে।

এ মামলার কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, দোষী সাব্যস্ত হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

গত ২০১৩ সালের ২ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মহসীন উজ্জামান খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। যাতে দেলোয়ার ও তার স্ত্রীসহ ১৩ জনকে আসামি করা হয়।

উল্লেখ, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১১ জনের মৃত্যুর হয় আহত হন ১০৪ জন শ্রমিক। তারপর তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাসহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ