আদালত

জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা: সাক্ষ্যগ্রহণ ১০ সেপ্টেম্বর

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরার জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালত এ দিন ধার্য করেন।

এদিন রাষ্ট্রপক্ষ জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলার ৭ সাক্ষীকে আদালতে হাজির করে। ৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। এদের মধ্যে ৩ জনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। বাকিদের আগামী ১০ সেপ্টেম্বর জেরা ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদালত।

খালেদার পক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, মামলাটির বিচার রাজনৈতিক উদ্দেশ্যে দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আইন তার নিজস্ব গতিতে চলছে। এ মামলার বিচারকাজের কোনো রাজনৈতিক প্রভাব নেই বলেও দাবি তাদের।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুদক অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেয়া হয়। দুই মামলারই বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশীদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ