দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে সকল আইনজীবীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের নব-নির্বাচিত আইনজীবীরা।
শনিবার সুপ্রিম কোর্টে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত বার কাউন্সিলের নব-নির্বাচিত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ সব কথা বলেন।
তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
এ সময় সারাদেশে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে নিজেদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানও জানান আইনজীবীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: