যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী কারাগারে। পুরানো একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে হু্ম্মাম কাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আগামীকাল মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে।
হুম্মামের বিরুদ্ধে তার বাবা সালাউদ্দিন কাদেরের যুদ্ধাপরাধের রায় ফাঁস করার মামলাও রয়েছে।
২০০৮ সালে গুলশান থানার একটি মারামারির মামলায় সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানায় দণ্ডবিধির ৩২৩ ও ৩০৭ ধারায় হুম্মামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ঢাকার ৪ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে মামলাটি বিচারাধীন আছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: