আদালত

না’গঞ্জ সাত খুন

আদালতে র‌্যাবের সেই সাবেক তিন কর্মকর্তা

র‌্যারের সাবেক কর্মকর্তারা
র‌্যারের সাবেক কর্মকর্তারা

নারায়ণগঞ্জে সাত খুন মামলার আসামি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক তিন কর্মকর্তাসহ রোববার ২২ জন আদালতে হাজিরা দিয়েছে।

র‌্যাবের ৩ কর্মকর্তা হলো: তারেক সাঈদ, মাসুদ রানা ও আরিফ হোসেন।

সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়।

আদালতে শুনানি শেষে আবারো কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, মনিরুজ্জামান, তাজুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমারসহ ৭ জনকে হত্যার দায়ে এসব আসামিদেরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট এ ২২ আসামিকে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাদনি রুপমের আদালতে হাজির করা হয়েছিল। তবে এ হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনকে এখনো ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ