আদালত

বার কাউন্সিল নির্বাচনের ফল ঘোষণা চ্যালেঞ্জ করে রিট

বার কাউন্সিল নির্বাচন
বার কাউন্সিল নির্বাচন

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের ফল ঘোষণা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেয়া হয়েছে।

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস ও বার কাউন্সিল অর্ডার-১৯৭২-এর বিধিমালার ১৫ (২) বিধি অনুসারে সারা দেশের সব কেন্দ্র থেকে ব্যালট পেপার আসার পর কাউন্সিলের চেয়ারম্যানকে সব ব্যালট গুনে ফল ঘোষণা করতে হয়। কিন্তু কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবার তা করেননি। বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করেছেন তিনি। এর ফলে বিধি ভঙ্গ করা হয়েছে। এ জন্য এই ফলকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

বার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।

গত বৃহস্পতিবার সকালে এ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। কাউন্সিলের ১৪টি সদস্য পদে সরকার-সমর্থিত আইনজীবীদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১১টি পদ পেয়েছে। আর বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছে তিনটি।

তবে নির্বাচনের এই ফলকে ‘বেআইনি’ ও ‘অবৈধ’ দাবি করেছেন বিএনপি-সমর্থিত কয়েকজন আইনজীবী। তারা পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।

গত ২৬ আগস্ট সারাদেশের ৭৭টি কেন্দ্রে বার কাউন্সিলের ভোট গ্রহণ করা হয়। এতে ভোটার ছিলেন ৪৩ হাজার ৩০২ জন। ওই দিনই ভোটের বেসরকারি ফলাফলে জানা যায়, আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছেন।

গত বুধবার বিকেল থেকে সারাদেশের সব কেন্দ্র থেকে আসা ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সারা রাত চলে প্রার্থী ও কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা। এরপর বৃহস্পতিবার সকালে কাউন্সিলের পদাধিকারবলে চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করেন।

চূড়ান্ত ফল অনুসারে কাউন্সিলের সাধারণ সদস্যের ৭টি আসনের মধ্যে ৫টিতে জিতেছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এ প্যানেল থেকে সর্বোচ্চ ১৫ হাজার ১০৯ ভোট পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। এ ছাড়াও প্যানেলের নেতৃত্বে থাকা জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, মানবাধিকার আইনজীবী জেড আই খান পান্না এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই পাঁচজনের মধ্যে আমীর-উল ইসলাম ও বাসেত মজুমদার এর আগে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি-সমর্থিত আইনজীবীরা এবারের নির্বাচনে সাধারণ সদস্যের দুটি আসনে জিতেছেন। তারা হলেন বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ও সদস্য এম মাহবুব উদ্দিন খোকন।

কাউন্সিলের বাকি সাতটি অঞ্চলভিত্তিক গ্রুপ সদস্যের মধ্যে ছয়টিতে জিতেছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। তারা হলেন কাজী মো. নজীবুল্লাহ হিরু, এইচ আর জাহিদ আনোয়ার, মো. ইব্রাহীম হোসেন চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও মো. রেজাউল করিম-১। বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে শুধু মো. কাইমুল হক কাউন্সিলের গ্রুপ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ