আদালত

জামাতের ১৩ নেতা ৩ দিনের রিমান্ডে

জামাত নেতারা রিমান্ডে
জামাত নেতারা রিমান্ডে

জামাতেরর শীর্ষ পর্যায়ের দুই নেতাসহ ১৩ জনকে বিস্ফোরক আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এ আদেশ দেন।

জামাতের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ আসামিকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান।

আবেদনে বলা হয়, সোমবার পল্লবীর একটি বাসা থেকে আসামিদের গ্রেপ্তারের সময় তাদের কাছে বিস্ফোরক পাওয়া যায়। তারা কোরবানির ঈদের আগে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করার জন্য বৈঠক করছিলেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য পাওয়া যাবে।

এদিকে, রিমান্ডের বিরোধিতা করে আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন আব্দুর রাজ্জাক, এসএম কামাল উদ্দিনসহ কয়েকজন আইনজীবী।

এ মামলার বাকি আসামিরা হল- জামাতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হারুনুর রশীদ (৭৩), কাফরুল থানা জামাতের সভাপতি মো. তসলিম (৫০), জাহাঙ্গীর আলম (২৬), আবুল কালাম আজাদ (৭১), মো. মনসুর রহমান (৭১), জাকির হোসাইন (৫৯), এবিএম নুরুল্লাহ ওরফে মোহাম্মদউল্লাহ (৫৯), আবুল হাশেম (৫০), মো. সাব্বির (২২), মজিবর রহমান ভূইয়া (৪০) ও আশরাফুল আলম ইকবাল (২৭)।

সোমবার রাজধানীর পল্লবীতে হারুনুর রশীদের বাড়ি থেকে সবাইকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এই ১৩ জনকে আসামি করে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পল্লবী থানায় দুটি মামলা করে পুলিশ।

এরইমধ্যে গোলাম পরওয়ারের বিরুদ্ধে বর্তমানে ১২টি, মজিবুর রহমানের বিরুদ্ধে ৪৫টি ও তসলিমের বিরুদ্ধে ৯টি নাশকতার মামলা রয়েছে।

খুলনার সাবেক সংসদ সদস্য পরওয়ার জামাতের সহকারি সেক্রেটারি জেনারেল। রাজশাহীর সাবেক সংসদ সদস্য মজিবুর দলটির নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন।

তাদের দুজনের বিরুদ্ধেই নাশকতার অভিযোগে বেশ কয়েকটি করে মামলা রয়েছে। এর মধ্যে ২০১২ সালের ৫ নভেম্বর মতিঝিল সিটি সেন্টারের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের একটি মামলায় আদালতে তাদের বিচারও চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ