আদালত

মানবতাবিরোধী অপরাধ

নিজামীর আপিলের শুনানি ৩ নভেম্বর

মতিউর রহমান নিজামী
মতিউর রহমান নিজামী

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামাত নেতা মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানি ৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে আপিল শুনানি শুরু হয়।

আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে তা খারিজ হয়ে যায়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানি শুরু করেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। ওই রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেছে নিজামী।

নিজামীর আইনজীবী শিশির মনির বলেন, আপিলে ১৬৮টি যুক্তি তুলে ধরা হয়েছে। আপিলে নিজামীর দণ্ড বাতিল চেয়ে খালাসের আরজি জানানো হয়েছে।

ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণ করেছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ২,৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে।

এই অভিযোগগুলোর মধ্যে ছিল হত্যা, ধর্ষণ, নিপীড়ন ও বিতাড়নের মতো মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করার জন্য চালানো হত্যাকাণ্ড। বাকি আটটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে তাকে খালাস দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ