আদালত

খালেদার দুই মামলার শুনানি ১৭ সেপ্টেম্বর

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুই দুর্নীতি মামলার পরবর্তী কার্যক্রমের তারিখ ১৭ সেপ্টেম্বর ঠিক করেছে আদালত। বৃহস্পতিবার সকালে দুদকের করা দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতের গিয়েছিলেন খালেদা জিয়া।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জব্দ তালিকার ৩ সাক্ষীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। এছাড়া, নতুন একজন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবীরা অভিযোগ তুলেছেন এখানে অপরাধ নয় ব্যক্তির বিচার করা হচ্ছে। তবে, মামলার কার্যক্রমে আইনের কোনো ব্যত্যয় ঘটছে না বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজার কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

গত ২৭ আগস্ট ও ৩ সেপ্টেম্বর পর পর দু’টি তারিখে আদালতে হাজির হননি খালেদা জিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ