আদালত অঙ্গনকে দুর্নীতি মুক্ত রাখা, বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করতে আইনজীবীদের সহকারীদের একটি আইনি কাঠামোর আওতায় আনার ওপর জোর দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের সহকারী সমিতির চতুর্থ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, এতে জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে।
আদালতে বিচারকাজে আইনজীবীদের পাশাপাশি তাদের সহকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কাজের আইনগত কোনো স্বীকৃতি না থাকায় তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি আরো বলেন, আলাপ আলোচনার মাধ্যমে খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
আইনজীবীদের সহকারীদের একটি আইনী কাঠামোর মধ্যে আনা গেলে আদালত অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখাসহ বেশ কিছু সমস্যা সমাধান সম্ভব বলে মনে করেন তারা।
এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের সহকারী সমিতির চতুর্থ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।