আদালত

৯৬-র শেয়ার কেলেঙ্কারি: স্থায়ী জামিন পেল আসামিরা

শেয়ার কেলেঙ্কারি
শেয়ার কেলেঙ্কারি

বিগত ৯৬-র শেয়ার কেলেঙ্কারি প্রিমিয়াম সিকিউরিটিজের মামলার আসামিদের স্থায়ী জামিন ও মামলা পুনঃ শুনানির আবেদন মঞ্জুর করেছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, আসামিদের আইনজীবীরা স্থায়ী জামিন আবেদনের পর মামলা চলাকালে আইনজীবীদের জিম্মায় স্থায়ী জামিন মঞ্জুর করেছে বিশেষ ট্রাইব্যুনাল।

আদালত সূত্রে জানা গেছে, স্থায়ী জামিনের অপব্যবহার হলে তা বাতিল করা হবে বলে সতর্ক করেছে। আসামিদের পক্ষের আইনজীবীরা মামলার সাক্ষীদের পুনঃ জেরার আবেদন করলে আদালত সে আবেদনও মঞ্জুর করেছে অর্থাৎ, মামলাটি আবার পুনঃ শুনানি হবে।

আসামিদের অস্থায়ী জামিন শেষ হওয়ায় আজ- রোববার সকাল ১০টার দিকে আদালতে হাজির হন।

শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজের মামলার পুনরায় শুনানি শুরু হবে কি না, সে বিষয়ে আজ আদেশ দেয়ার দিন ছিল।

এ মামলার আসামিরা হলেন: দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান র্যাং গস গ্রুপের চেয়ারম্যান এ রউফ চৌধুরী, এইচআরসি গ্রুপ ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী এবং ব্যবসায়ী মসিউর রহমান ও অনু জায়গিরদার। ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজ ও প্রতিষ্ঠানটির চার মালিকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তারা আসামি।

শেয়ার কেলেঙ্কারির ঘটনার পর সরকার গঠিত তদন্ত কমিটির সুপারিশে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ মামলা করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ