আদালত

অর্থপাচার মামলা: ডেসটিনির প্রেসিডেন্ট হারুনের জামিন বহাল

হারুন-অর-রশিদ
হারুন-অর-রশিদ

অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হারুন-অর-রশিদের জামিন বহাল রেখেছে হাইকোর্ট ।

সোমবার হারুনের জামিনের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ তা খারিজ করেছে।

হারুনের স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে চিকিৎসকের প্রতিবেদন ও তার ‘সামাজিক অবস্থান’ বিবেচনায় নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেয়।

জামিনের শর্তে বলা হয়েছে, জামিনে থাকার সময় হারুন তদন্তকাজে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবেন না বা আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তদন্ত কর্মকর্তা যখন ডাকবেন, তখন তাকে সহায়তা করতে হবে।

এছাড়া তদন্ত চলাকালে হারুন-অর-রশিদ ডেসটিনির কোনো কর্মকর্তা-কর্মচারী বা মামলার অন্য কোনো আসামির সঙ্গে ফোনে বা সরাসরি যোগাযোগ করতে পারবেন না; ডেসটিনি বা আটক ব্যক্তিদের পক্ষে কোনো বিবৃতি দিতে বা তদবির করতে পারবেন না; ডেসটিনি কার্যালয়ে যেতে পারবেন না।

হাইকোর্টের ওই আদেশে বলা হয়, শর্তভঙ্গ করলে নিম্ন আদালত হারুনের জামিন বাতিল করতে পারবে।

বিগত ২০১২ সালের ১৮ অক্টোবর হাইকোর্ট শর্তসাপক্ষে হারুনকে জামিনের পর তিনি কারাগার থেকে মুক্তি পান। ওই বছরের ২৫ অক্টোবর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক, যার ওপর শুনানি নিয়ে সোমবার আদালত আদেশ আসল।

সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় এ মামলা দুটি দায়ের করে দুদক। হারুন-অর-রশিদ ছাড়াও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ২২ কর্মকর্তাকে এসব মামলায় আসামি করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ