আদালত

প্রজ্ঞাপন জারি

ট্রাইব্যুনাল পুনর্গঠন; নতুন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত ২টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করল সরকার। এখন একটি ট্রাইব্যুনাল সক্রিয় থাকবে। অপরটি সরকার সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত ‘অগঠিত’ অবস্থায় থাকবে।

ফলে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২টি থেকে কমিয়ে একটিতে নামিয়ে আনলো সরকার।

মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনায় উক্ত ট্রাইব্যুনাল দুইটিকে একীভূত করে একটি ট্রাইব্যুনাল গঠন আবশ্যক। সে লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কর্মরত সদস্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হককে চেয়ারম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কর্মরত সদস্য বিচারপতি শাহিনুর ইসলামকে সদস্য এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীকে সদস্য করে একটি ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে।

তবে অপর ট্রাইব্যুনালটি পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অগঠিত অবস্থায় থাকবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি জনাব এম ইনায়েতুর রহিম, অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন, অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারপতি জনাব মুজিবুর রহমান মিয়া সুপ্রীম কোর্টে প্রত্যাবর্তন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ট্রাইব্যুনাল হতে হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তনকারী মাননীয় বিচারপতিগণের অনুকূলে ট্রাইব্যুনালে কর্মরত থাকাকালে প্রদত্ত সকল নিরাপত্তা সুবিধাসহ আনুষাঙ্গিক অন্যান্য সুবিধাদি অব্যাহত থাকবে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ জরা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রশাসনিক ও বিচার সংক্রান্ত সকল বিষয়াদি পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সম্পন্ন হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ