আদালত

ব্লগার অনন্ত হত্যা: গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

ব্লগার অনন্ত বিজয়
ব্লগার অনন্ত বিজয়

ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ জনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর ভারপ্রাপ্ত বিচারক আনোয়ারুল হক তাদের প্রত্যেককে ৭দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, তৌহিদুর রহমান, সাদেক আলী মিঠু ও জাকিরউল্লা গামা। এর মধ্যে গামাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

আদালত সূত্র জানা গেছে, এর আগে ৮ সেপ্টেম্বর তাদের পাঁচ জনকে ১৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরমান আলী। তবে ওইদিন সাদেক আলিম মিঠু আদালতে হাজির না হওয়ায় রিমান্ডের শুনানি হয়নি। ১৬ সেপ্টেম্বর শুনানির তারিখ নির্ধারণ করা হয়। বুধবার শুনানি শেষে ৫জনকে সাতদিন করে রিমান্ডের আদেশ দেওয়া হয়।

১৭ আগস্ট ঢাকা থেকে তৌহিদুর রহমান ও আমিনুল মল্লিককে আটক করে র্যা ব। ব্লগার অভিজিৎ হত্যার মূল পরিকল্পনাকারী ও জঙ্গি সন্দেহে তাদেরকে আটক দেখায় র্যা ব। তন্মধ্যে তৌহিদুর রহমান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও আইটি বিশেষজ্ঞ। তিনি আনসারুল্লাহর আর্থিক দিকটি দেখাশোনা করতো বলেও জানায় র্যা ব।

গত ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকায় নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাশকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

এ হত্যা মামলায় ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাবি ছাত্র মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে মান্নান রাহি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। আর তার সহোদর মোহাইমিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ