আদালত

বিচারক পদে ফিরছেন না শাহিদুর রহমান

হাইকোর্ট
হাইকোর্ট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানকে অপসারণ করে রাষ্ট্রপতির দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দিয়েছে।

বিগত ২০০৩ সালের অক্টোবরে আইনজীবীদের এক সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি শাহিদুর রহমানের বিরুদ্ধে ‘পেশাগত অসদাচরণের’ অভিযোগ আনেন।

পরে এ অভিযোগ তদন্ত করেন তৎকালীন প্রধান বিচারপতি কে এম হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষে কাউন্সিল শাহিদুর রহমানকে অপসারণের সুপারিশ করে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রতিবেদন দেয়।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওই সুপারিশের ভিত্তিতে ২০০৪ সালের ২০ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির পদ থেকে শাহিদুর রহমানকে অপসারণের আদেশ দেন। ওই দিন তাকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

পরে রাষ্ট্রপতির ওই অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান শাহিদুর রহমান। ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি শাহিদুরের অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।

পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান। আপিল বিভাগে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। শাহিদুর রহমান নিজের পক্ষে শুনানি করেন। আজ-বুধবার আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে রাষ্ট্রপতির অপসারণ আদেশ বহাল রাখে।

আদেশের পর ইদ্রিসুর রহমান সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের এ আদেশের ফলে শাহিদুর রহমান আর হাইকোর্টের বিচারক হিসেবে ফিরতে পারবেন না।

তিনি আরো বলেন, এ রায়ের ফলে রাষ্ট্রপতির সিদ্ধান্তই বহাল থাকল।

প্রায় এক যুগ আগে রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারক সৈয়দ শাহিদুর রহমানকে অপসারণের সিদ্ধান্ত নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ