আদালত

খনি দুর্নীতি মামলা

খালেদা জিয়ার রিট খারিজ

খালেদা জিয়া
খালেদা জিয়া

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বৈধতা চ্যালঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের বেঞ্চ এ রায় দেয়।

এ রায়ের ফলে নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলার মতো এ মামলাটিও বিচারিক আদালতে চলতে আর কোনো বাধা রইলো না।

এর আগে, গত ২৩ আগস্ট এ মামলার নিম্ন আদালতের নথি এবং দুদকের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়ে খালেদা জিয়ার করা দুটি আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

৩০ আগস্ট বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়।

২০০৮ সালে খালেদা জিয়াকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই বছর মামলা বাতিল চেয়ে খালেদা জিয়া আবেদন করলে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ