বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবতী শুনানি ১৫ অক্টোবর ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশি বাজারে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক এ আদেশ দেয়।
আদালতের কার্যক্রম শুরু হলে অসুস্থ ও চিকিৎসার জন্য বিদেশে থাকায় আদালতে অনুপস্থিতির জন্য সময়ের আবেদন জানান খালেদা জিয়ার আইনজীবীরা।
এসময় বিচারক শুধু জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার ২ সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেন। পরে দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানি ১৫ অক্টোবর নির্ধারণ করেন বিচারক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: