আদালত

ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট স্থগিত

হাইকোর্ট
হাইকোর্ট

ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট আদায় ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। সকাল ১১টা থেকে এর পরিপ্রেক্ষিতেই রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কে মানববন্ধন করছেন অভিভাবকরা।

ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, ইউনিভার্সেল টিউটোরিয়াল, সিদ্দিকী ইন্টারন্যাশনাল স্কুল, ম্যাপল লিফ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরাও মানববন্ধনে অংশ নেন।

তাদের অভিযোগ, ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের আগে থেকেই সাড়ে ৪% ভ্যাট দিতে হতো। এবার তা বাড়িয়ে সাড়ে ৭% করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে তারা অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। তবে তারা এবার শুধু বর্ধিত ভ্যাট নয়, পুরো ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ