আদালত

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: আসামি আকবরের জবানবন্দি

মাতৃগর্ভে শিশু
মাতৃগর্ভে শিশু

মাগুরার মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার অন্যতম আসামি যুবলীগকর্মী আলী আকবর বৃহস্পতিবার আদালতে স্বীকারউক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইমাউল হক দেশটিভিকে জানিয়েছেন, সকাল ১০টায় মমিন ভূঁইয়া এ মামলার ২ নং আসামি আলী আকবরকে (৪০) মাগুরার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ মো: ইমতিয়াজুল ইসলামের আদালতে হাজির করা হয়। তিনি ১৬৪ ধারায় স্বীকারউক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

এদিকে, র্যা ব ঢাকার মিরপুর এলাকা থেকে মামলা ১৪ নং আসামি সোলাইমানকে আটক করেছে। বৃহস্পতিবার তাকে মাগুরায় আনা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের কামরুল ভুইয়া গ্রুপের সঙ্গে আজিবর ও আলি আকবর গ্রুপের সংঘর্ষে অন্তসত্বা মহিলাসহ ৩ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মমিন ভূঁইয়া পরদিন মারা যান। তার ছেলে রুবেল ভূঁইয়া ১৬ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে সদর থানায় মামলা রুজু করে।

গত ১৭ আগস্ট এ ঘটনার ৩ নং আসামি আজিবর শেখ পুলিশের ক্রসফায়ারে নিহত হন। ইতিমধ্যে এ মামলার প্রধান আসামিসহ ১৪ জনকে পুলিশ আটক করেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ