জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তারকৃত ৩ আইনজীবীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুরে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ সুপ্রীম কোর্টের তিন আইনজীবীকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
এসময় তাদের জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক আবেদন নাকচ করে দেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
গত ১৮ আগস্ট রাতে হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকার ধানমন্ডি থেকে ব্যারিস্টার শাকিলা ফারজানা, সুপ্রিম কোর্টের এডভোকেট হাসানুজ্জামান লিটন এবং মাহফুজ চৌধুরী বাপনকে আটক করে র্যা ব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: