সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি পলাতক কামরুলসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা ১০ জন আসামির উপস্থিতিতে আসামিদের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ গঠন করেন।
এ সময় ময়না, মুহিত, তাজুদ্দিন, শামিম এ চার আসামির বিরুদ্ধে মৃতদেহ গুম করার চেষ্টার অভিযোগ গঠন করা হয়। আগামী ১ অক্টোবর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া আগামী অক্টোবরের মধ্যে মামলার পরবর্তী ৯টি তারিখ নির্ধারণ করেন বিচারক। এ সময় ৩৮ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষ করা হবে।
গত ৮ জুলাই সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন শেখপাড়ায় চুরির অভিযোগে জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা শিশু সামিউল রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার অপচেষ্টার সময় ধরা পড়ে একজন। রাজনকে নির্যাতন করার সময় প্রায় ২৮ মিনিট ৫২ সেকেন্ড ভিডিওচিত্র ধারণ করেছিল নির্যাতনকারীরা।
শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ভিডিওচিত্রটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে একে একে জনতা ধরিয়ে দেয় সামিউল রাজন হত্যা মামলার আসামিদের। পালিয়ে সৌদি আরব গিয়ে জনতার হাতে ধরা পড়েন ঘটনার মূল হোতা কামরুল ইসলাম।