ফরিদপুরে সাংবাদিক প্রবীর সিকদারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিদুল ইসলাম এ আদেশ দেন। এ সময় প্রবীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন।
আইসিটি মামলায় মঙ্গলবার প্রবীর সিকদারের আদালতে হাজিরা দেয়ার দিন নির্ধারিত ছিল। বেলা ১১টার দিকে তিনি আদালত ভবনে যান। তার আইনজীবী মোস্তফা জামান উজ্জ্বল শারীরিক সমস্যার কথা উল্লেখ করে তাকে মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেন।
এ সময় আদালতে এ মামলার বাদী স্বপন পালের পক্ষে কোনো আইনজীবী হাজির ছিলেন না। পরে আদালত প্রবীর সিকদারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়ার আদেশ দেন ফরিদপুরের ১ নং আমলী আদালতের বিচারিক হাকিম হামিদুর ইসলাম।
মামলার পরবর্তী তারিখ আগামী ৬ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: