মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হবিগঞ্জের দুই রাজাকার মুহিবুর রহমান ও মুজিবুর রহমানসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছে।
আগামী ২১ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৪টি অভিযোগ আনা হয়েছে।
গত ৩০ এপ্রিল এই তিন রাজাকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন। পরে ৩১ মে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: