আওয়ামী লীগ নেতা সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এ.স কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে।
বুধবার সকালে বিচারক মুকবুল আহসানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এ সময় কিবিয়া হত্যা মামলার আসামি সাবেক স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের বরখাস্তকৃত পৌর মেয়র জিকে গউস ও জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২১ জন উপস্থিত ছিলেন।
তবে শারীরিক অসুস্থ্যতার জন্য সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে হাজির হতে পারেননি।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। ঘটনার ১০ বছর পর গত ১৩ সেপ্টেম্বর সিলেট দৃত বিচার ট্রাইব্যুনালে ৩২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মালার ৩২ আসামির মধ্যে ১৪ জন জেল হাজতে, ৮ জন জামিনে এবং ১০ জন আসামি পলাতক রয়েছে।