আদালত

নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ করবেন মুজাহিদ

আলী আহসান মোহাম্মদ মুজাহিদ
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জানাবেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

শনিবার মুজাহিদের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তার আইনজীবীরা।

জেলগেটে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনির সাংবাদিকদের বলেন, তার (মুজাহিদ) হাতে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি দেয়া হয়েছে। তিনি রিভিউ আবেদন করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।

এর আগে সকালে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনিরসহ আইনজীবী নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম তার সঙ্গে কারাগারে দেখা করেন। সকাল ১০টা ২০ মিনিটে কারাগারের গেটে পৌঁছে ভেতরে যান তারা।

গত ১৬ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর এ দুই জনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়।

পরে ০১ অক্টোবর দুই জনকে আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যু পরোয়ানাও পড়ে শোনানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ