মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আটক জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলেসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার দুপুরে হান্নানসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেয়া হয়।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হান্নান ও তার ছেলেসহ মোট ৮ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
অভিযোগে বলা হয়েছে, এম এ হান্নান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ জেলার শান্তি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। হান্নানের বাসভবন ও জেলাপরিষদ ডাকবাংলো টর্চার সেলে সাধারণ মানুষদের ধরে এনে হত্যা করে মরদেহ ব্রক্ষ্মপুত্র নদের চরে ফেলে রাখা হতো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: