আদালত

বিস্ফোরণ মামলা: ফখরুলের জামিন মঞ্জুর

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।

সোমবার সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৩ এ হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি।

বিচারক মঞ্জুর কাদের শুনানি শেষে মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করে মামলার অভিযোগ গঠনের জন্য ১৭ জানুয়ারি দিন ঠিক করেন।

এর আগে মামলাটি ওই আদালতে বদলি করা হয়। মামলার অভিযোগ গঠন শুনানির জন্য সোমবার দিন ধার্য ছিল।

গতবছর ২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

গত ২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টনের ভিআইপি রোডস্থ হোটেল ক্যাপিটালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক আবু তাহের মামলাটি করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ