আদালত

মানবতাবিরোধী অপরাধ

নোয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালীর পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরপরই আমির আহমদ ওরফে আমির আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, সোমবার সকালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোয়াখালীর সুধারামের পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছে।

এর পরপরই দুপুরে মামলার প্রধান আসামি আমীর আলীকে জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার অন্য চার আসামি হলো, আবুল কালাম ওরফে একে এম মনসুর, মো. ইউসুফ, মো. জয়নাল আবেদিন ও মো. আব্দুল কুদ্দুস।

তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে সুধারামে ১১১ জনকে হত্যা ও গণহত্যাসহ তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ