আদালত

জাপানি হত্যা: বিএনপির ২ নেতা রিমান্ডে

হোশি কোনিও
হোশি কোনিও

রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় গ্রেপ্তার স্থানীয় বিএনপি নেতা রাশেদুন্নবী বিপ্লব এবং হুমায়ুন কবির হীরার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার সকালে জ্যেষ্ঠ বিচারিক আবু তালেবের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ অক্টোবার হত্যাকাণ্ডের দিনই মোট ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। এর ৩ দিন পর মঙ্গলবার সকালে বিপ্লব ও হীরাকে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিহতের মরদেহ সফররত জাপানি পুলিশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হবে। সোমবার জাপান পুলিশের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা পৌঁছেছেন।

রংপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়সিন্ধু তালুকদারের উপস্থিতিতে হোশি কোনিওর মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এদিকে, এ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হলেও নতুন করে আর কেউ আটক হয়নি। মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কে এখনি কিছু বলতে নারাজ পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ