আদালত

রিভিউ আবেদন করার সিদ্ধান্ত সাকা চৌধুরীর

সাকা চৌধুরী
সাকা চৌধুরী

যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগারে তার সঙ্গে দেখা করে এ কথা জানান আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানি।

সাক্ষাত শেষে বিকেলে হুজ্জাতুল ইসলাম খান আলফেসানি কারা ফটকে সাংবাদিকদের বলেন, আদালতের রায়ে সালাহউদ্দিন কাদের চৌধুরী অসন্তুষ্ট। রায়ের পুনর্বিবেচনা চেয়ে তিনি রিভিউ আবেদন করবেন। আদালতের রায়ে যে সকল অসঙ্গতি রয়েছে বলে তিনি (সাকা) মনে করছেন, সে বিষয়গুলো চিহ্নিত করে দিয়েছেন। তিনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন সে পয়েন্টগুলোর ভিত্তিতে রিভিউ আবেদন তৈরি করে পুনরায় তার কাছে নিয়ে আসা হবে।

এর আগে দুপুরে সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী কারাগারের প্রধান ফটকে যান। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি কারাগারে প্রবেশ করেন।

এ সময় হুজ্জাতুল ইসলাম খান আলফেসানি সাংবাদিকেদের বলেন, আপিলে ফাঁসির দণ্ড বহাল রাখায় রিভিউ নিয়ে আলোচনার জন্য তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছেন।

গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু পরোয়ানা কপি কারাগারে পৌঁছায় এবং তাকে তা পড়ে শোনানো হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। একই দিন বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু পরোয়ানা জারি করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ