আদালত

মানবতাবিরোধী অপরাধ: সালামতসহ ১৯ জনের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর রাজাকার সালামত উল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার দুপুরে তদন্ত সংস্থার ধানমণ্ডি কার্যালয়ে এর প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করেন।

প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধের ১৩টি ঘটনায় আসামিদের বিরুদ্ধে ৯৪ জনকে হত্যা, একাধিক নারীকে ধর্ষণ, নির্যাতন এবং ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কক্সবাজারের মহেশখালীতে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করার জন্য মুসলিম লীগ ও নেজামে ইসলাম পার্টির সক্রিয় সদস্যদের নিয়ে শান্তি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে রাজাকার সালামত উল্লাহসহ ১৯ জন যুদ্ধাপরাধী মুক্তিকামী বাঙালি বিশেষ করে হিন্দুদের হত্যা-নির্যাতনের পাশাপাশি ধর্ষণ, ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিল।

এই রাজাকারদের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের ১৩টি ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হলো—

. ১৯৭১ সালের ৩০ এপ্রিল মহেশখালীতে মুক্তিযুদ্ধের সংগঠক শরীফ আহম্মদকে হত্যা

. ১ মে মহেশখালীতে শফিকুর রহমান ও ইউনুচকে হত্যা

. ৬ মে মহেশখালীর গোরকঘাটায় মুক্তিকামী বাঙালি ও হিন্দুদের ওপর নির্যাতন, বাড়ি ঘরে অগ্নিসংযোগসহ ৯৪ জনকে হত্যা।

এই ১৯ রাজাকারের মধ্যে ৬ জন কারাগারে থাকলেও ১২ জন পলাতক এবং এক রাজাকার কারাগারে মারা গেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ