আসামিদের উপস্থিতিতে রোববার খুলনার চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা মামলার বাদী রাকিবের পিতা নুরে আলমের সাক্ষ্যগ্রহণের মধ্য এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন। সাক্ষ্য গ্রহণ চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
আমাদের সংবাদাতা জানিয়েছেন, খুলনা মহানগর দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা আদালতে রাকিব হত্যা মামলার ২৫ সাক্ষীর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
দ্রুত মামলার বিচার কাজ শুরু হওয়ায় নিহত রাকিবের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। দ্রুততম সময়ের মধ্যে মামলাটির বিচার শুরু হওয়ায় আগামীদিনে এই ঘটনাটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন মামলার বাদী।
কারাগারে থাকা মামলায় ৩ জন আসামিকে দুপুরে আদালতে হাজির করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: