আদালত

ড্যান্ডি ডাইং দুর্নীতি: ইস্যু গঠনের শুনানির দিন ৮ নভেম্বর

শুনানির দিন ৮ নভেম্বর
শুনানির দিন ৮ নভেম্বর

ড্যান্ডি ডাইং কোম্পানির ঋণ খেলাপির মামালায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিবাদীদের বিরুদ্ধে ইস্যু গঠনের শুনানির দিন ৮ নভেম্বর ধার্য করেছে আদালত।

ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ আদেশ দেন।

রোববার খালেদা জিয়ার ছোট ছেলে মৃত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ের পক্ষে জবাব দাখিল ও ইস্যু গঠনের দিন ধার্য থাকলেও তাদের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়।

গত ২০১৩ সালে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে সোনালি ব্যাংকের পক্ষ থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ আরো ১০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

খালেদা জিয়ার ছোট ছেলে কোকো মারা যাওয়ায় ৪৫ কোটি টাকার ঋণ খেলাপির এ মামলায় খালেদা জিয়া ও কোকোর স্ত্রী সন্তানদের আসামি হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ