মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর রাজাকার সালামত উল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে ২৩ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান আনোয়ার-উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। পাশাপাশি এ মামলায় নতুন একজন আসামি রমিজ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের ১৩টি ঘটনায় আসামিদের বিরুদ্ধে ৯৪ জনকে হত্যা, একাধিক নারীকে ধর্ষণ, নির্যাতন এবং ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
এ ১৯ রাজাকারের মধ্যে ৬ জন কারাগারে থাকলেও ১২ জন পলাতক এবং এক রাজাকার কারাগারে মারা গেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: