আদালত

সাংসদ মনজুরুল: হাইকোর্টের নির্দেশনা স্থগিত চেয়ে আবেদন, শুনানি কাল

মনজুরুল ইসলাম লিটন
মনজুরুল ইসলাম লিটন

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যার চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় করা দুই মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলামকে বিচারিক আদালতে আত্মসমর্পণে হাইকোর্টের দেয়া নির্দেশনা স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার তা স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এ আবেদন করা হয়।

অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম আদালতে ওই আবেদন উপস্থাপন করার পর লিটনের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম সময়ের আবেদন করেন। পরে শুনানির জন্য বুধবার দিন ঠিক করে দেয় আদালত।

গতকাল অ্যার্টনি জেনারেল সাংবাদিকদের জানান, লিটনকে গ্রেপ্তারের আইনি সুযোগ নিয়ে অস্পষ্টতা কাটাতে এই আবেদন যে করা হবে।

এ মামলায় মনজুরুলের আগাম জামিনের আবেদন খারিজ করে হাইকোর্ট। এ ছাড়া আসামিকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

হাইকোর্টের আদেশের পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, আত্মসমর্পণের নির্দেশনা-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

তিনি বলেন, হাইকোর্টের দেয়া নির্দেশনা স্থগিতের আবেদন করবেন, যাতে পুলিশ তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করতে পারে।

এদিকে সাংসদ মনজুরুল গতকাল সাংবাদিকদের বলেন, আদালতের আদেশ অনুযায়ী তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন।

আহত সৌরভের বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা।

প্রসঙ্গত: ২ অক্টোবর সাংসদ মনজুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু শাহাদাত আহত হয়। দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ