আদালত

যাজক হত্যা চেষ্টা: ৪ জেএমবি সদস্য রিমান্ডে

৫ জেএমবি সদস্য রিমান্ডে
৫ জেএমবি সদস্য রিমান্ডে

পাবনার ঈশ্বরদীতে বাসায় ঢুকে চার্চের যাজক লুক সরকারকে গলাকেটে হত্যার চেষ্টায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডারসহ পাঁচ জনের মধ্যে চার জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে পাবনা আমলী আদালত-২ এর বিচারক কামরুল হাসান খান এ আদেশ দিয়েছেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হল: জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৫), আব্দুল আলিম (৩৬), শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২) ও আমজাদ হোসেন (৩০)। তবে গ্রেপ্তার হওয়া আরেক আসামি রাকিবুল হাসান ওরফে রাব্বি (২২) গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেখানে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় পুলিশ তার জন্য রিমান্ডের আবেদন করেনি।

ুএর আগে, সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।

ওইদিনই গ্রেপ্তার অপর জেএমবি সদস্য রাকিবুল ওরফে রাব্বি যাজক হত্যা চেষ্টায় তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

গত ৫ অক্টোবর সকালে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে তিন যুবক ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারের বাসায় ঢুকে গলাকেটে হত্যার চেষ্টা করে।

লুক সরকার গোকুলনগর এলাকার ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চের যাজক। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি প্রায় পাঁচ বছর ধরে ঈশ্বরদীর গোকুলনগর স্কুলপাড়ায় এক বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ