হরতাল অবরোধ চলাকালে সহিংসতায় সারাদেশে ৪২ জন নিহতের ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন মঙ্গলবারও আদালতে জমা দেয়নি পুলিশ। এ নিয়ে ৬ বারের মতো তারা সময় নেয়া হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন আগামী ৩ জানুয়ারি পরবর্তী তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য করেছেন।
আদালতের পেশকার মো. আতিকুর রহমান জানিয়েছেন, গত ২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়। আদালত তদন্তের জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।
মামলায় খালেদা জিয়া ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, এমাজউদ্দীন আহমদকে আসামি করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: