আদালত

রিভিউ আবেদন করবেন মুজাহিদ-সাকা

মুজাহিদ-সাকা
মুজাহিদ-সাকা

আল বদর কমান্ডার আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ কাল-বুধবার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন।

এদিকে, একই অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী-(সাকা চৌধুরী) আপিল বিভাগের দেওয়া চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন করবে বলে নিশ্চিত করেছে তারা আইনজীবীরা। গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরির বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ১ অক্টোবর ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করে এবং তা ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবী শিশির মনির এ কথা সাংবাদিকদের বলেন। বেলা ৩টার দিকে ৫ জন আইনজীবী তার সঙ্গে দেখা করেন।

মুজাহিদ এ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।

জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রয়েছেন। আপিল বিভাগে মৃত্যুদণ্ডাদেশ বহালের পর তাকে ইতিমধ্যে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে।

সাক্ষাৎ শেষে শিশির মনির বলেন, কাল আমরা রিভিউ ফাইল করব। তিনি (মুজাহিদ) মুক্ত মানুষের মতো সুস্থ-স্বভাবিক আছেন। মুক্ত মানুষের মতো কথা বলছেন।

তিনি বলেন, আলী আহসান মুজাহিদ দুটি প্রশ্ন তুলেছেন। এক. ১৯৭১ সালে তার বয়স ছিল ২৩ বছর। এই বয়সে একটি প্যারা মিলিশিয়া বাহিনীর কমান্ডার তিনি কীভাবে হলেন। দুই. মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন, আলবদর, রাজাকার ও শান্তিবাহিনীর কোনো কমিটিতে তার নাম নেই। কমান্ডার হলে তার নাম তো প্রথম দিকেই থাকার কথা। তা ছাড়া তাকে কে কমান্ডার নিয়োগ দিয়েছেন, কীভাবে হলেন, সে ব্যাপারে কোনো প্রমাণ দেয়া হচ্ছে না।

প্রসঙ্গত, আদালত পয়লা নভেম্বর পর্যন্ত ছুটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ