আদালত

শিশু রাকিব হত্যা: চলছে সাক্ষ্যগ্রহণ

রাকিব
রাকিব

খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার বুধবারও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় মহানগর দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক দিলরুবা সুলতানা সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু করছেন।

এর আগে গতকাল দুপুরে মহানগর দায়রা জজের আদালতে এ সাক্ষ্য গ্রহণ চলে। আদালতে আসা ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ৪ দিনে এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ মামলার সাক্ষ্য গ্রহণ চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

তৃতীয় দিনের-মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে মামলাটি সাক্ষ্যগ্রহণে সহায়তা করছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কো-অর্ডিনেটর অ্যাড. মোমিনুল ইসলাম। ওইদিন আদালতে আসা ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

গত ২৫ আগস্ট এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কাজী মোস্তাক আহমেদ এজাহারভুক্ত তিন আসামি মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ, তার কথিত চাচা মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আইনজীবী জানার, গত ৩ আগস্ট বিকেলে খুলনার শরীফ মটর্সে মোটরসাইকেলে হাওয়া দেয়া কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ূপথে হাওয়া ঢুকিয়ে তাকে হত্যা করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পরদিন নিহত শিশুর পিতা মো. নুর আলম বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ