আদালত

ভ্যাট দিতে হবে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোকে

করের আওতায় স্কুল মিডিয়াম স্কুল
করের আওতায় স্কুল মিডিয়াম স্কুল

ইংরেজি মাধ্যমের স্কুল থেকে ভ্যাট আদায়ের বিষয়ে হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত স্থগিত করেছে—ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর আদায়ে আর কোনো ‘আইনি বাধা থাকল না।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের এক আবেদনের শুনানি শেষে অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করে দেয়।

এনবিআরের পক্ষে এ বিষয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

তিনি বলেন, চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে এর ফলে এখন ভ্যাট আদায়ে আইনগত কোনো বাধা রইল না।

গত সেপ্টেম্বরে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ইংরেজি মাধ্যমের স্কুলের টিউশন ফিতে আরোপিত সাড়ে ৭% ভ্যাট ছয় মাসের জন্য স্থগিত করে।

বাংলাদেশে ইংরেজি মাধ্যমের ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতনের ওপর ২০১২ সালে সাড়ে ৪% ভ্যাট আরোপ করা হয়। চলতি বছরের বাজেটে তা বাড়িয়ে করা হয় সাড়ে ৭%, সেই সঙ্গে এর আওতায় আনা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে।

এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তাদের ক্ষেত্রে ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিল করা হয়। পরে একই দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধন করেন ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর শিক্ষার্থীদের অভিভাবকরা।

এরপর সানিডেল ও সান বিম স্কুলের দুই শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনে গত ১৭ সেপ্টেম্বর বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ভ্যাট স্থগিতের আদেশ দেয়।

ভ্যাট আরোপের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দেয় হাইকোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে এর জবাব দিতে বলা হয়।

রিট আবেদনকারীদের যুক্তি ছিল, বাংলা মাধ্যমের স্কুল-কলেজে ভ্যাট না থাকলেও ইংরেজি মাধ্যমের ওপর তা আরোপ করা ‘বৈষম্যমূলক’ এবং ‘সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিপন্থি’।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ