আদালত

মানবতাবিরোধী অপরাধ

সাংসদ হান্নানসহ চার জনকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বন্দী জাতীয় পার্টির (জাপা) ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ এম এ হান্নানসহ চারজনকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দিয়েছে।

অন্য তিন জন হলেন: সাংসদের ছেলে রফিক সাজ্জাদ এবং খন্দকার গোলাম সাব্বির ও মিজানুর রহমান।

সরকারি কৌঁসুলি সুলতান মাহমুদ সীমন বলেন, ট্রাইব্যুনালে এ চারজনকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আদালত ওই আবেদন মঞ্জুর করেছে।

তিনি আরো বলেন, এ মামলায় আট জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে পাঁচজন বন্দী রয়েছে তার মধ্যে চার জনকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া গেছে।

হরমুজ আলী নামে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তারের পর ময়মনসিংহ থেকে ঢাকায় আনার পথে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। ফকরুজ্জামান, আবদুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী নামে তিনজন পলাতক বলে জানান তিনি।

কারাবন্দী পাঁচ জনকে ২ অক্টোবর গ্রেপ্তার করা হয়। সাংসদ ও তার ছেলেকে ঢাকা থেকে এবং বাকি তিন জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ