আদালত

জঙ্গি অর্থায়ন: রিমান্ড শেষে কারাগারে শাকিলা

শাকিলা ফারজানা
শাকিলা ফারজানা

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী শাকিলা ফারজানার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত।

রোববার সকালে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার শুনানি শেষে চট্টগ্রামের বিচারিক হাকিম শিপলু কুমার দে এ আদেশ দেন।

‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে ১৮ আগস্ট ঢাকা থেকে তিন আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে গ্রেপ্তার করে র্যা ব-৭। পরে তাদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শাকিলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক। তিনি বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।

ফারজানাকে হাটহাজারী থানার মামলায় এর আগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র্যা ব। জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নন দাবি করে শাকিলা জবানবন্দি দেন। আবারো তাকে রিমান্ডে নেয়ার আবেদন করে র্যা ব।

তার আইনজীবী আবদুস সাত্তার বলেন, কোনো মামলায় জবানবন্দি দেয়ার পর দ্বিতীয় দফায় আসামিকে রিমান্ডে নেয়ার নজির নেই, আসামিকে হয়রানি করার জন্য রিমান্ডের আবেদন করা হয় বলে তিনি অভিযোগ করেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এএইচএম মসিউর রহমান বলেন, রিমান্ড আবেদন শুনানির জন্য শাকিলাকে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে দেন। পরে শাকিলাকে কারাগারে নেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ